হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

টস জিতেছেন শান্ত। ছবি: বিসিবি

দেশের মাটিতে বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তাঁর দল।

প্রথম টেস্টের একাদশে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। গতকাল অনুশীলনের সময় চোট পান এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তাই তাঁর খেলা নিয়ে শঙ্কা ছিল। এবার সেই শঙ্কাই সত্যি হলো। মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় এই ব্যাটারের। আজ দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন তিনি।

দুই পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম। স্পিন বিভাগে তাইজুল ইসলাম, নাঈম হাসানের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় ও ১ ড্রয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারায়ণ চন্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডন সিলস।

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি

মুশফিকের কী হয়েছে

তামিমের যে রেকর্ড ভাঙার অপেক্ষায় এখনো মুশফিক, ছুটছেন শান্তও

অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে দিল ভারত

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’

‘বাংলাদেশের ক্রিকেটাররা এখনো খুশি না’

নতুন সাজের বরিশাল স্টেডিয়ামে আছে উচ্ছ্বাস, আছে ক্ষোভও

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি

ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম