হোম > খেলা > ক্রিকেট

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। ছবি: ফেসবুক

এক অস্থির ও কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। এর মধ্যে আরেক খবর, বিসিবির পরিচালক পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। গতকাল ফিক্সিংয়ের অভিযোগে গতকাল অডিট বিভাগ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মোখলেসুর রহমান শামীম।

আজ দুপুর থেকে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সূত্র জানায়, সভা শুরুর পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। আপাতত ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগের কথা বলা হলেও ঠিক কী কারণে তিনি বিসিবি ছাড়ছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত অক্টোবরে বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত ইশতিয়াক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন।

ইশতিয়াকের পদত্যাগের আগে গতকাল দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন মোখলেসুর। আর তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ ও ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি দেওয়া হয় আরেক বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। নাজমুল আজকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত আছেন। তাঁকে আবার তাঁর আগের দায়িত্বে (অর্থ বিভাগ) ফিরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী