হোম > খেলা > ক্রিকেট

তামিমের যে রেকর্ড ভাঙার অপেক্ষায় এখনো মুশফিক, ছুটছেন শান্তও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর টেস্টের একাদশে সুযোগ হয়নি মুশফিকুর রহিমের। ছবি: ফাইল ছবি

শঙ্কাটা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। গতকাল অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ হয়নি মুশফিকুর রহিমের।

মিরপুর টেস্টের একাদশে সুযোগ না পাওয়ায় ছক্কার রেকর্ডের চূড়ায় ওঠার অপেক্ষা বাড়ল মুশফিকের। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড তামিম ইকবালের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তামিম মেরেছেন ৪১ ছক্কা। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তামিমের চেয়ে দুই ছক্কা কম মেরেছেন মুশফিক। টেস্টে এখন পর্যন্ত মুশফিকের ছক্কা ৩৯।

তামিম-মুশফিকের পরই ছক্কার রেকর্ডে অবস্থান করছেন শান্ত। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৩৫ ছক্কা শান্তর। টেস্টে ইনিংসের হিসেবে ছক্কায় তুলনামূলক তিনিই এগিয়ে। আজ শান্ত খেলছেন ৪৬তম টেস্ট। বাংলাদেশ অধিনায়ক এখন পর্যন্ত ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৮৪ ইনিংসে ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

তামিম ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ৭০ টেস্টের ১৩৪ ইনিংস ব্যাটিং করেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ১০৬ ম্যাচ খেলেছেন মুশফিক। ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১৯৫ ইনিংসে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ডও তাঁর।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারা পাঁচ ব্যাটার

 ব্যাটার ম্যাচ ইনিংস ছক্কা তামিম ইকবাল ৭০ ১৩৪ ৪১ মুশফিকুর রহিম ১০৬ ১৯৫ ৩৯ নাজমুল হোসেন শান্ত ৪৫ ৮৪ ৩৫ মোহাম্মদ রফিক ৩৩ ৬৩ ৩৪ সাকিব আল হাসান ৭১ ১৩০ ২৮

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি

মুশফিকের কী হয়েছে

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে দিল ভারত

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’

‘বাংলাদেশের ক্রিকেটাররা এখনো খুশি না’

নতুন সাজের বরিশাল স্টেডিয়ামে আছে উচ্ছ্বাস, আছে ক্ষোভও

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি

ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম