হোম > খেলা > ক্রিকেট

তামিমকে ফেরাতে হাথুরুর সঙ্গে বসার কারণ দেখেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির অধিনায়ক তামিম ইকবাল জাতীয় দলে ফেরা প্রসঙ্গে জানিয়েছিলেন, ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তাঁর দূরত্ব এখন দেশের ক্রিকেটে ‘ওপেন সিক্রেট’। 

হাথুরুর অধীনে তামিম ফিরবেন কি না—এ প্রশ্নে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সাংবাদিকদের বলেছেন, ‘সম্ভব কি না এটা বুঝতে ওদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসা খুবই জরুরি। তার পরিকল্পনা জানলে সামনে অগ্রসর হতে পারব। প্রধান কোচের (হাথুরু) সঙ্গে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ জন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?’ 

তবে পাপন আগে তামিমের আকস্মিক অবসরের বিষয়টির প্রকৃত কারণ বুঝতে চান। গত জুলাই থেকে তামিমকে ঘিরে যেসব ঘটনাপ্রবাহ, সেসব বিষয়ের সমাধান চান পাপন। বিসিবি সভাপতি আজ বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের বলেছেন, ‘সবার সঙ্গেই আমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি একা মনে করলে তো হবে না। তামিমের বিষয়টা একটু স্পর্শকাতর ইস্যু এ কারণে, হুট করে কেন খেলে ছেড়ে দিল—এটা এখনো জানি না। প্রথম সমস্যাই যদি না জানি, পরে কী হলো সেই সমাধান দিতে পারবে না। ওর বিষয়টা জানা দরকার।’

‘ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্যই নেই’

পিএসএলে একই দলে নাহিদ রানা-শরীফুল

‘পাকিস্তান কি এখন আইসিসি ট্রফি চুরি করবে’

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের কথা গেছে আইসিসিতে

পাকিস্তানের বিপক্ষে মিরাজ-লিটনের ‘স্মার্টনেসে’ মুগ্ধ বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা মেয়েদের ঐতিহাসিক সিরিজের সূচি জানাল বিসিবি

সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবি পরিচালক

দরকার পড়লে আমাদের টেক্সট বা কল করতে পারেন: লিপুকে লিটন

নিউজিল্যান্ড আসছে ১৩ এপ্রিল, মিরপুর-চট্টগ্রামে খেলা

ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়কের নাম নিয়ে বিসিসিআইয়ের বিভ্রান্তি