হোম > খেলা > ক্রিকেট

টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে চোখ এই ব্যাটারের

টানা ৫০ ওভার ব্যাটিং করে খবরের শিরোনাম হয়েছেন সিদ্ধার্থ মোহিত। মুম্বাইয়ের এই ব্যাটার গত শুক্রবার রাতে নেটে ঢুকেছিলেন। এরপর থেকে টানা ব্যাটিং করে চলেছেন মোহিত। ৫০ ঘণ্টা ৪ মিনিট ৫১ সেকেন্ড ব্যাটিং করে এর মধ্যে নতুন বিশ্ব রেকর্ড করেছেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। এবার এক টানা ব্যাটিং করে যাওয়ায় নতুন নজির গড়লেন মোহিত। মারের রেকর্ড ভাঙতে গিয়ে মোহিত ইতিমধ্যে তিনটি ব্যাট ভেঙে ফেলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাঁর হাত ফুলে গেছে। টানা ব্যাটিং করায় আঙুলে রক্ত জমে গেছে। তবুও থামার ইচ্ছে নেই মোহিতের। তিনি জানিয়েছেন, টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তোলাই তাঁর লক্ষ্য।

মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিতে শুধুই নেট বোলারদের খেলছেন। প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের বিরতি নেওয়ার অনুমতি রয়েছে মোহিতের। নেটের পাশে কয়েকটি বিছানার ব্যবস্থা করা হয়েছে তাঁর জন্য। রাখা আছে খাবারের প্যাকেটও।

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক