হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাপ্পি লাহিড়ি, আশি-নব্বইয়ের দশকে ভারতের ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছিলেন তিনি। সেই সময়কার বলিউডের জনপ্রিয় গানগুলো তাঁরই কণ্ঠ থেকে আসে। একই সঙ্গে গায়ক ও সুরকার হওয়ায় তাঁকে ‘ডিস্কো কিং’ বলেও সম্বোধন করা হতো।

জনপ্রিয় এই সংগীত ব্যক্তিত্ব গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে। 

শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আজ বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিয়ার ম্যাচের ইনিংস বিরতিতে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় বিসিবি। 

বিপিএলের থিম সং বাপ্পি লাহিড়িই গেয়েছিলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাই কয়েক সেকেন্ডের জন্য ভেসে ওঠে তাঁর ছবি। তাতে লেখা, ‘বিপিএল থিম সংয়ের গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ির স্মরণে।’

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ