হোম > খেলা > ক্রিকেট

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান। ছবি: বিসিবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা ৯-এর মধ্যে থাকতেই হবে। বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে স্বাভাবিকভাবেই রেটিং বাড়বে বাংলাদেশের। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। সেবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নেপিয়ারে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছিল কিউইদের বিপক্ষে। সেই ম্যাচের পর দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেললেও বাংলাদেশ কোনোটিতেই জিততে পারেনি। আজ জিতলে ২৮ মাসের অপেক্ষা ফুরোবে বাংলাদেশের।

তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাবধানী শুরু করা কিউইরা প্রথম উইকেট হারায় ২১ রানে। সপ্তম ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলামকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান নিক কেলি (৭)। দলীয় ২৯ রানেই নিউজিল্যান্ড হারাতে পারত দ্বিতীয় উইকেট। নবম ওভারের দ্বিতীয় বলে শরীফুলের বল ব্যাকফুটে খেলতে যান উইল ইয়াং। তবে এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ধরতে পারেননি সাইফ হাসান। ইয়াংয়ের রান তখন ১।

১ রানে বেঁচে যাওয়া ইয়াং আউট হয়েছেন ৩০ রান করে। ২২তম ওভারের প্রথম বলে রিশাদ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে প্রথম স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ইয়াং। আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৮৮ বলে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইয়াং। নিউজিল্যান্ডের ইনিংসে আজ এটাই সর্বোচ্চ রানের জুটি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড একপর্যায়ে ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানে পরিণত হয়। ইয়াংয়ের পর দ্রুত বিদায় নেন অধিনায়ক টম লাথাম (১৪), নিকোলস (৬৮) ও মুহাম্মদ আব্বাস (১৪)। হাতে পাঁচ উইকেট থাকলেও শেষ ৮৬ বলে কিউইরা যোগ করেছে ৮২ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড।

শেষ দিকে এসেও ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে রিভার্স সুইপ করতে যান ডিন ফক্সক্রফট। তবে বাঁ দিকে ঝাঁপিয়েও ক্যাচ ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। ২৭ রানে বেঁচে যাওয়া ফক্সক্রফট আউট হয়েছেন ৫৯ রান করে। যেখানে ৪৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফক্সক্রফট টানা দুই চার মারেন নাহিদ রানাকে। সেই ওভারের চতুর্থ বলে ফক্সক্রফটকে বোল্ড করেন রানা। ৫৮ বলের ইনিংসে ৮ চার মারেন কিউই এই মিডল অর্ডার ব্যাটার, যা নিউজিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান আসে নিকোলসের ব্যাটে। কিউই এই ওপেনার ৮৩ বলের ইনিংসে মারেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ, শরীফুল, তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। যাঁদের মধ্যে শরীফুল ১০ ওভারে খরচ করেন ২৭ রান। দিয়েছেন ২ ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও রানা।

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের, বলছেন মোদি

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

শেষ মুহূর্তে মোস্তাফিজকে একাদশের বাইরে রাখা হলো কেন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ