হোম > খেলা > ক্রিকেট

নির্বাচক খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নতুন করে দুজন নির্বাচক নেবে বিসিবি। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়েছে গতকাল। এরই মধ্যে নতুন নির্বাচক খুঁজে পেতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। এই বিজ্ঞপ্তিতে দুজন নতুন নির্বাচক নেওয়া হবে।

আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনসহ বিসিবির আরও দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক।  নিয়োগ প্রাপ্ত নির্বাচকদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবে বিসিবি। এরপর পারফরম্যান্সের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লিপুর নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন রাজ্জাক এবং হান্নান সরকার। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান। তাঁর জায়গায় নেওয়া হয় সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে। অন্যদিকে বিসিবি নির্বাচনের জন্য নির্বাচকের পদ ছাড়েন রাজ্জাক।

মেয়াদ শেষ হওয়ার আগেই লিপুকে আরও কয়েক মাস দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। ব্যক্তিগত কারণে বিসিবির অনুরোধ রাখতে পারেননি তিনি। এরপর প্রধান নির্বাচক হওয়ার জন্য হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হন সাবেক অধিনায়ক। এরপরও প্রধান নির্বাচক হিসেবে বাশারের নাম ঘোষণা করেনি বিসিবি। নতুন করে পরীক্ষার মাধ্যমে নির্বাচক নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। তারই ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় হাঁটলেও বাশারেরই প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি একটি জায়গায় জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। ভবিষ্যতের কথা ভেবে আগ্রহীদের সম্পর্কে ধারণা পেতেই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে বিসিবি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসে ঢাকায় আসবে পাকিস্তান দল। নতুন প্রধান নির্বাচক চূড়ান্ত না হওয়ায় আসন্ন সিরিজে লিপুকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিসিবি। অর্থাৎ আপদকালীন নির্বাচক হিসেবে পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার।

সৌদিতে আটকা পড়া মুশফিকের ফেরার ব্যবস্থা করা হচ্ছে

এশিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এশিয়ার কেউ থাকবে না

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

বিয়ে নিয়ে খোঁচাখুঁচিতে বিরক্ত শোয়েব মালিক

বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হলো কোথায়

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

ভারত-উইন্ডিজের বাঁচা-মরার লড়াই

রোমাঞ্চকর ম্যাচ জিতেও সেমিফাইনালে ওঠা হলো না পাকিস্তানের

আইপিএলকে টেক্কা দিতে আরেক ধাপ এগোল পাকিস্তান, রেকর্ড টাকায় সম্প্রচার বিক্রি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে চিন্তায় পড়েছে আইসিসিও