হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্রিকেটারকে হারিয়ে বিপাকে মুম্বাই, বদলি কে

ক্রীড়া ডেস্ক    

কাঁধে চোট পেয়েছেন সান্টনার। ছবি: সংগৃহীত

বাজে সময় পার করছে মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের পথটা ভীষণ কঠিন করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এল মিচেল সান্টনারের চোট।

কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন সান্টনার। তাঁর বদল হিসেবে দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশভ মহারাজকে নিয়েছে মুম্বাই। এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে চার ম্যাচ খেলেছেন সান্টনার; ৮.৯২ ইকোনমিতে বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

চেন্নাই সুপার কিংসের কাছে গত ২৩ এপ্রিল ১০৩ রানের বড় ব্যবধানে হেরে যায় মুম্বাই। সে ম্যাচে বাউন্ডারির কাছে ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পান সান্টনার। যশপ্রীত বুমরার বলে চেন্নাইয়ের কার্তিক শর্মার ক্যাচ নিলেও পড়ে গিয়ে কাঁধ ও মাথায় চোট পান। পরে কনকাশন সাবস্টিটিউট হিসেবে তার জায়গায় নামেন শার্দুল ঠাকুর।

সান্টনারের চোট নিয়ে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘আমার মনে হয় প্রথমে তার (সান্টনার) মাথায় আঘাত লাগে, তারপর ঘাড় এবং অবশ্যই কাঁধেও। মাঠ থেকে ফেরার পর সে মাথা ঘোরা অনুভব করছিল। তাই তাকে শুইয়ে রাখা হয়। কাঁধে আইস প্যাক দেওয়া হয়েছিল।’

বদলি হিসেবে ডাক পাওয়া মহারাজের আইপিএল খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই; এর আগে ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে দুটি ম্যাচ খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন মহারাজ; বল হাতে তুলে নিয়েছেন ৫৫ উইকেট। সব মিলিয়ে এই সংস্করণে ২১৮ ম্যাচে তাঁর শিকার ১৯১ উইকেট। ৭৫ লাখ রুপিতে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সান্টনারকে নিয়েছে মুম্বাই। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে রেকর্ড চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কার বিপক্ষেই এবার বাংলাদেশের রেকর্ড ভাঙার হাতছানি

পিএসএল নিয়ে দর্শকদের খুশি দ্বিগুণ করল পাকিস্তান

‘এটাই সেই ক্রিকেট, যেটা আমরা খেলতে চাই’

‘বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে, আমরা আটকাতে পারিনি’

শামীমের এই শটটা বাংলাদেশের ক্রিকেটাররা খুব কমই মারতে পারে, বলছেন হৃদয়

রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৪ মে

টেস্ট খেলার ধরন বদলাতে চায় বাংলাদেশ, আলোচনায় বাজবল

কীভাবে নিউজিল্যান্ডকে হারালেন হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

‘সূর্যবংশীর শরীরে কি এআই মেশিন বসানো’