হোম > খেলা > ক্রিকেট

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

ক্রীড়া ডেস্ক    

টানা দুই জয়ে শীর্ষে ফিরেছে শ্রেয়াশ আইয়ারের দল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতেই দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে শ্রেয়াশ আইয়ারের দল। শীর্ষে উঠার পথে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তারা। অন্যদিকে বাংলাদেশের অবস্থান আটে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ১৫ দিনের ব্যবধানে হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে দলটি। যুক্তরাজ্য সফরে টানা ৬ টি-টোয়েন্টি হেরে দুইয়ে নেমে যায় ভারত।

প্রথমে আয়ারল্যান্ডের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর টানা চার ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। বাজে পারফরম্যান্সের পর জিম্বাবুয়েতে সিরিজ জেতা ভারতের রেটিং পয়েন্ট এখন ২৬৮। সমান রেটিং পয়েন্ট হলেও দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড।

সেরা দশে আর কোনো পরিবর্তন হয়নি। ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের অবস্থান চারে; ব্ল্যাক ক্যাপদের রেটিং পয়েন্ট ২৪৭। ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। সেরা দশের বাকি দলগুলো হলো পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৪), বাংলাদেশ (২২৪), শ্রীলঙ্কা (২২১) ও আফগানিস্তান (২২০)।

ফিরলেন সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’

মোস্তাফিজের পরিবর্তে কাকে নিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ