হোম > খেলা > ক্রিকেট

মিরাজ কেন নেই, বিসিবির ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেই মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

একজনের ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হিসেবে পথচলা শুরু হওয়ার কথা ছিল। অপর জন সাবেক ওয়ানডে অধিনায়ক। এখানে প্রথম ক্রিকেটার লিটন দাস এবং অপর ক্রিকেটার যে মেহেদী হাসান মিরাজ, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। তবে দুজনের কেউই আজ জিম্বাবুয়ে ম্যাচের একাদশে নেই।

আবুধাবিতে গতকাল লিটন সংবাদ সম্মেলনে এসেছিলেন, তখনই মিরাজকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। সেই শঙ্কাটাই সত্যি হলো। কেন মিরাজ নেই, সেটার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মিরাজ তিন দিন ধরে জ্বরে ভুগছে। একারণে আজ সে খেলতে পারছে না।’

লিটন শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেই নয়। ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন। লিটন না থাকায় নুরুল হাসান সোহান উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। মিরাজ না থাকলেও একাদশে দুই স্পিনার আছেন। স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদ ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে পরশু খেলবে জিম্বাবুয়ে-আফগানিস্তান। ফাইনাল ২৩ অক্টোবর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা এসেছে ২০১৯ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অপর দল ছিল আয়ারল্যান্ড। ৭ বছর পর আবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের।

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিপিএলের কোচকে নিল দিল্লি

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা