হোম > খেলা > ক্রিকেট

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    

পিএসএলে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কালান্দার্স। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বাংলাদেশের কাটার মাস্টারকে পেতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি খরচ করতে হয়েছে। যা টাকার অঙ্কে ২ কোটি ৮১ লাখ। পিএসএলের দল কালান্দার্স মোস্তাফিজের জন্য নতুন কিছু নয়। এর আগে একবার ২০১৮ সালে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি।

মোস্তাফিজের সঙ্গে চুক্তিকে ফ্র্যাঞ্চাইজিটি ‘কৌশলগত’ এবং ‘আবেগঘন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘একবার কালান্দার মানেই সব সময় কালান্দার। মোস্তাফিজুর শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারেরই অংশ। আবার তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। ১১তম পিএসএলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ২৬ মার্চ শুরু হচ্ছে আট দলের পিএসএল।

মোস্তাফিজের প্রত্যাবর্তনে কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে। ২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন।

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়

বিসিবির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মোস্তাফিজরা পাবেন ৭ লাখ করে

ডেকে নিয়ে ‘অপমান’ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

আইসিসির কারণেই বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাসের হুসেইন

পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ