হোম > খেলা > ক্রিকেট

আকরামের জায়গায় এলেন জালাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকরাম খান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরই সবার কৌতূহল ছিল তাঁর জায়গায় কে আসছেন। আজ বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন, ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন প্রধান হচ্ছেন জালাল ইউনুস। ভাইস চেয়ারম্যান আগের মতোই খালেদ মাহমুদ সুজন। 

আজ স্ট্যান্ডিং কমিটির পুনর্বিন্যাস শেষে পাপন জানিয়েছেন, আকরাম খান পাচ্ছেন ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল গত আট বছর কাজ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে। মিডিয়া বিভাগের নতুন প্রধান তানভীর আহমেদ টিটু। 

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হওয়ার প্রতিক্রিয়ায় জালাল সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ আনতে চাই। যদি পরিবেশ স্বাস্থ্যকর থাকে, তাহলে ক্রিকেট সঠিক পথে থাকবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ক্রিকেটের স্বার্থে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, নেব।’

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে