হোম > খেলা > ক্রিকেট

শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। ছবি: সংগৃহীত

হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সে ওভারের চতুর্থ বলে জশুয়া ডি সিলভার ক্যাচ ছেড়ে দেন স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম। এই সুযোগ হাতছাড়া হলেও স্বাগতিকদের শুরুটা হয়েছে দারুণ।

প্রথম উইকেটের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাসকিনের হাত ধরে পঞ্চম ওভারেই সাফল্য পায় দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান। তাসকিন আরও একবার উইকেটের দেখা পেলে ২৭ রানেই তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের প্রথম শিকার ব্র্যান্ডন কিং। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে এই ওপেনার বোল্ড হলে ১৩ রানের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ বাউন্ডারিতে ৯ রান করেন তিনি। সে ধাক্কা সামলে উঠার আগেই কাভেম হজকে হারায় সফরকারীরা। হাসানের করা পরের ওভারে বোল্ড হন ১ রান করা হজ।

একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ সিলভা। তাসকিনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।

মিরপুরে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সাড়ে তিন দিনেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ধবলধোলাই এড়াতে সিলেট টেস্টে জিততেই হবে তাদের। এমন সমীকরণে দারুণ শুরুই পেল বাংলাদেশ।

প্রথম সেশনটা বাংলাদেশের

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়ক

৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলির

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

বাংলাদেশ হঠাৎ ছন্দ হারাল কেন

‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

বাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটার