হোম > খেলা > ক্রিকেট

এবার ভারতকে নিয়ে কী বলবেন আমির

ক্রীড়া ডেস্ক    

ভারতকে নিয়ে আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে যায় ভারত। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ভারত শেষ চারে ওঠতে পারবে না–পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে তিনবার এমন মন্তব্য করেছিলেন আমির।

সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে পা রাখবে–এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন আমির। কিন্তু সুপার এইটে বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ভারত। এরপর আমির বলেছিলেন, ফাইনালে ওঠতে পারবে না আয়োজকেরা। সাবেক পেসারের এই মন্তব্য সত্যি হয়নি। দ্বিতীয় সেমিফাইনালে গতকাল শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের ৮৯ রানের ইনিংসে ভর করে ২৫৩ রানের পুঁজি পায় ভারত। জবাবে তাদের ভয় দেখিয়ে শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে ইংল্যান্ড। ম্যাচসেরার পুরস্কার জেতা স্যামসন এদিন ব্যক্তিগত ১৫ রানে নতুন জীবন পান। এই ওপেনারের সহজ ক্যাচ নিতে পারেনি ইংলিশ দলপতি হ্যারি ব্রুক। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে বিশাল সংগ্রহ এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দেন স্যামসন।

ভারতের ফাইনালে ওঠার জন্য স্যামসনের নতুন জীবন পাওয়া সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন আমির। ব্রুক এই ক্যাচ মিস না করলে ইংল্যান্ড ম্যাচ জিততো বলেই মনে করছেন তিনি। আমির বলেন, ‘ভারতকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী ভালো ছিল। কিন্তু ক্যাচ ছেড়ে দিলে আমার কী করার থাকে। এটা তো আমার হাতে নেই। ফর্মে থাকা ব্যাটারের ক্যাচ ছেড়ে দিলে খেসারত দিতেই হবে। দুই দলের মধ্যে একমাত্র ব্যবধান ছিল বুমরাহ। তবে ব্রুক যদি ক্যাচটি নিতে পারত তাহলে ইংল্যান্ড এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিত।’

ফাইনালে ওঠায় ভারতের কৃতিত্ব দিতেও ভুল করেননি আমির, ‘আমি তো ক্রিকেটীয় কথা বলি। ভারত এই ম্যাচে খুব ভালো খেলেছে এবং গোটা টুর্নামেন্ট খেলে অবশেষে পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে পেরেছে। ওদের কৃতিত্ব প্রাপ্য। এটা দিতেই হবে।’

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন

পাকিস্তানের আগে মিরাজদের চ্যালেঞ্জ জানাবেন যাঁরা

চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিশ্বকাপ ফাইনালে না থেকেও আছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সিরিজে হলো না, সাকিব আসলে ফিরবেন কবে

বেথেলের তাণ্ডবে ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিল ভারত

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলের ম্যানেজার এক পুলিশ কর্মকর্তা

বুমরার মতো বোলার যুগে একবারই আসে: মাশরাফি

সেমিফাইনালে হেরে স্যামসনের ক্যাচ মিসের আক্ষেপ ব্রুকের