হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে কী ব্যাখ্যা দিল আইসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ছবি: সংগৃহীত

অবশেষে এসেই গেল আনুষ্ঠানিক ঘোষণা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে তাদের নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা সমাধানের জন্য আইসিসি একটি বিস্তৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক সংলাপে যুক্ত ছিল। এ সময় একাধিক দফায় ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।’

আইসিসি আরও লেখে, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো পর্যালোচনা করা হয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কমিশন করা হয় এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তাব্যবস্থাসহ বিস্তারিত নিরাপত্তা ও পরিচালন পরিকল্পনা শেয়ার করা হয়। টুর্নামেন্টের জন্য উন্নত ও ধাপে ধাপে বাড়ানো নিরাপত্তাব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছিল, যা আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও পুনর্ব্যক্ত করা হয়।’

আইসিসি বিবৃতির শেষটা করে এমনভাবে, ‘এই মূল্যায়নের ভিত্তিতে আইসিসি সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই বাস্তবতায় এবং বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে, প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয় বলে আইসিসি সিদ্ধান্ত নেয়।’

আইসিসির মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, অফিশিয়াল কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং সামগ্রিক প্রভাব মাথায় রেখে আইসিসি সিদ্ধান্তে আসে যে প্রকাশিত সূচি পরিবর্তন করা উপযুক্ত নয়। গত বুধবার এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল—নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, তা নিশ্চিত করতে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ বার্তা না পাওয়ায় আইসিসি বিকল্প দল নির্বাচন করে।

বাংলাদেশের পরিবর্তে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্ট স্কটল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে।

বিশ্বকাপ-ভাবনায় রেখে শুরু পাকিস্তান সিরিজ

ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসির বিশেষ ব্যবস্থা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল কেন দেখেননি কোহলি

রিশাদকে কীভাবে সামলাবে পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে রোজাদারদের জন্য বিসিবির বিশেষ ব্যবস্থা

মাথায় আঘাত পেয়ে এবার সিরিজই শেষ জিম্বাবুয়ের নারী ক্রিকেটারের

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে পাকিস্তানের তিন ক্রিকেটারের

বিশ্বকাপ জেতার পর শাস্তির খবর শুনলেন ভারতীয় পেসার

ইংল্যান্ড ৩৬ ঘণ্টায় ভারত ছেড়েছে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ কেন আটকে আছে

স্ত্রীকে দিনের পর দিন না খাইয়ে রাখতেন ভারতের এই ক্রিকেটার