হোম > খেলা > ক্রিকেট

পাপনের জায়গায় দায়িত্ব পেলেন সমন্বয়ক আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেক, ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। 

ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি  করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।  

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ।  শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে  শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’

আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’ 

বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন। 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল। 

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

শান্ত বলছেন, বাংলাদেশ আরও ওপরের দিকে উঠবে