হোম > খেলা > ক্রিকেট

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসিফ নজরুলকে ধুয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি: সংগৃহীত

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।

বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে লিটন দাস-শামীম হোসেন পাটোয়ারীদের মতামত শুনতে ২২ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছিল বলে সেদিন জানিয়েছিলেন আসিফ নজরুল। পরবর্তীকালে ১০ ফেব্রুয়ারি নিজের শেষ কার্যদিবসে তিনি জানালেন, ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আসিফ নজরুলের দ্বিমুখী আচরণ নিয়ে আজ বিসিবিতে সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি খাড়ার উপর এমন মিথ্যা কথা বলেছেন, আমি ভাবতেও পারছি না। তিনি এভাবে ইউটার্ন নেবেন...তিনি একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলবেন, আমরা মানতেও পারছি না। কীভাবে মানব আসলে? এটা আসলে মানার মতো না।’

সালাহ উদ্দীন আরও বলেন, ‘তিনি আসলে এমনভাবে মিথ্যা কথা বলেছেন, বিশ্বাস করেন আমি নিজেও শিক্ষক। শিক্ষকেরা তো মিথ্যা কথা একটু কম বলেন। আমি আসলে ভাবতেও পারছি না। আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাব? তিনি কী বলে এলেন আর কীভাবে ইউটার্ন নিলেন?’

আইসিসির সঙ্গে নানা রকম আলোচনা করেও বিসিবি ভেন্যু পরিবর্তন করাতে পারেনি। নাম উল্লেখ না করলেও বিশ্বকাপ না খেলতে পারায় দুই ক্রিকেটার বেশ হতাশ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন সালাহ উদ্দীন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ২৭ বছরের স্বপ্ন এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিলেন। আমি তো জানি আমার দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় নাকি হারিয়ে গিয়েছিল। তাকে যে টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সফলতা।’

বিশ্বকাপ ইস্যুতে দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি জানিয়েছিলেন, যেভাবে বলতে চেয়েছেন মিডিয়ায় ঠিকমতো উপস্থাপন করা হয়নি দেখে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারি সিদ্ধান্ত ছিল বলে দাবি করেছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান