হোম > খেলা > ক্রিকেট

সুযোগ পেলে পিএসএলে ফিরতে চান শরীফুল

ক্রীড়া ডেস্ক    

উইকেট নেওয়ার পর শরীফুলের উদযাপন। ছবি: ফেসবুক

দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজকে সামনে রেখে আজ দলীয় অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল ওয়ানডে দলে থাকা শরীফুল ইসলাম এবং নাহিদ রানাকে। নিউজিল্যান্ড সিরিজের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দেশে ফিরেছেন তাঁরা দুজন।

শরীফুল এবং নাহিদ—দুজনকেই দলে নিয়েছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন শরীফুল। আপাতত নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা সময় কাটছে ক্রিকেটারদের। ওয়ানডে দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল; শেষ হবে ২ মে। অন্যদিকে পিএসএল শেষ হবে তার পর দিন। অর্থাৎ টুর্নামেন্টের বাকি অংশে শরীফুলের খেলা এখন অনিশ্চিত। তবে সুযোগ পেলে আবার পেশোয়ার জালমিতে যোগ দিতে চান এই বোলার।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে। ছোট সংস্করণের সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকেরা। তবে টি-টোয়েন্টি দলে শরীফুলের থাকার সম্ভাবনা প্রবল। পিএসএলের জন্য শরীফুলকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বিসিবি। জালমির অনুরোধে শরীফুল এবং রানাকে বাড়তি একটি ম্যাচ খেলার অনুমতি দেয় সংস্থাটি। গত ১৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে সে ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাঁরা।

জালমির হয়ে ৫ ম্যাচে শরীফুলের শিকার ২ উইকেট। প্রথমবার পিএসএল খেলতে গিয়ে মুগ্ধ এই পেসার। দলের সর্বোচ্চ সাফল্যের জন্য আশাবাদী তিনি। জালমির ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় শরীফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, জালমি পরিবারের সঙ্গে দারুণ একটা সময় কেটেছে। সময়টা আমরা উপভোগ করেছি। সবাই দুর্দান্ত। কোচদের পাশাপাশি জালমির সংস্কৃতিও ভালো লেগেছে। আমরা নতুন কিছু শিখতে পেরেছি। অনুশীলন বলুন কিংবা ম্যাচ আমরা সবকিছুই উপভোগ করেছি। যদি সম্ভব হয়, আমি আবারও আসব (পিএসএলে)। আমাদের সাপোর্ট করতে থাকুন। আশা করছি আমরা শিরোপা জিতব ইনশা আল্লাহ।’

হারের বৃত্তে আটকে থাকা কলকাতার ‘বড় ভুল’ কোথায়

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

বুলবুলের শুরু করা প্রোগ্রামের ‘ফিনিশিং’ দিলেন তামিম

বাংলাদেশের ‘ট্রাম্পকার্ড’ রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নিয়ে কী বলছেন বাংলাদেশ কোচ

হঠাৎ কেন ‘আন্দোলনে’ আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

বিসিবি সভাপতির পদে বারবার পরিবর্তনে মোটেও অবাক হননি বাংলাদেশ কোচ

ভক্তের ওপর কেন মেজাজ হারালেন নেইমার

হারের পর শাস্তিও পেলেন কলকাতা অধিনায়ক