হোম > খেলা > ক্রিকেট

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গত শনিবার সভায় বসেছিল বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। ছবি: বিসিবি

মাত্র ৬ মাসেই বিসিবিতে ইতি ঘটল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটির। আজ বিকেলে সেই কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে এক সংবাদ সম্মেলনে অ্যাডহক কমিটি ঘোষণা করেছেন ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

এনএসসির অধীনে ৫২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। এর বিসিবিও অন্তর্ভুক্ত। বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির উল্লেখ নেই। সর্বশেষ তিন নির্বাচনের কোনোটিই অ্যাডহক কমিটির অধীনে হয়নি। তবু কেন হঠাৎ অ্যাডহক কমিটির কথা উঠে এল, তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে।

এনএসসি অ্যাক্ট ২০১৮’র ধারা ২১ অনুযায়ী, আপাতত বলবৎ অন্য কোন আইন, চুক্তি বা আইনি দলিলে যাহা কিছুই থাকুক না কেন, রিষদ জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যথাযথভাবে দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে, উক্ত নির্বাহী কমিটি ভেঙে দিতে পারবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং প্রয়োজনে একটি অ্যাডহক কমিটি নিয়োগ করতে পারবে।

আমিনুল এহসান বলেন, ‘বিসিবি সংবিধানের ৯.৩.৩ ধারা অনুযায়ী, সভাপতি এককভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না। বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি স্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবি সংবিধানের লঙ্ঘন।’

বিসিবির গঠনতন্ত্রের ৯.৩.৩ ধারায় লেখা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী প্রাক্তন খেলোয়াড়বৃন্দের মধ্য থেকে ১০ জনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে পারবে।

অ্যাডহক কমিটি আইসিসির গ্রহণযোগ্যতা পাবে্ বলে আশা করছেন আমিনুল এহসান। তিনি বলেন, ‘ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য, জনমনে ক্রিকেট সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, মানুষের আশঙ্কা এবং সন্দেহ দূর করার জন্য এনএসসি এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি আইসিসি থেকে এ বিষয়ে ইতিবাচক জবাব আমরা খুব শিগগিরই পেয়ে যাব।’

নিষেধাজ্ঞা ঝুঁকিতে ভিনি-এমবাপ্পেসহ ছয় ফুটবলার

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ইউরোপের দলের বিপক্ষে আগেও খেলেছিল বাংলাদেশ

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’