হোম > খেলা > ফুটবল

বসুন্ধরায় খেলবেন আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিউবা মিচেল আগস্টেই আসছেন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে ১২ আগস্ট সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ম্যাচটি হবে কাতারের দোহায়। সেই ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহামে বড় হয়েছেন কিউবা। খেলেছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে। গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তাঁর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ হয়ে ২৫ ম্যাচ খেলেন তিনি। কিন্তু গত মৌসুম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি সান্ডারল্যান্ড। তাই নতুন ক্লাব খুঁজছিলেন এই মিডফিল্ডার।

সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই দলে থাকার কথা রয়েছে কিউবার। এই দলে খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা তাঁর।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ