হোম > খেলা > ফুটবল

কবে ফিরছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

শিগগিরই মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

এক মাসেরও বেশি সময় ধরে মাঠের ফুটবলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি তাঁর। এবার পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিল আল নাসর।

আল নাসরের পরের ম্যাচ শুক্রবার রাতে আল আজমার বিপক্ষে। সৌদি প্রো লিগের এই ম্যাচে রোনালদোর পাশাপাশি সাদিও মানেকেও দেখা যেতে পারে এআররিয়াদিয়াহ নামের এক সংবাদমাধ্যমে জানা গেছে। সূত্রের বরাতে ক্লাবটি বলেছে, ‘কোচ হোর্হে জেসুস এখন রোনালদো এবং মানেকে খেলাতে পারবেন। কারণ, তাদের পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। শুক্রবার আল নাজমার বিপক্ষে ম্যাচে তাঁরা প্রস্তুত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মানে তাঁর কার্যক্রম শেষ করেছেন। যার মধ্যে দৌড়ানো এবং শক্তি বৃদ্ধির অনুশীলন ছিল। সম্প্রতি পাওয়া গোড়ালির চোট থেকেও সেরে উঠেছেন।’

২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আল নাসর এখন ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে থাকা আল হিলাল, আল আহলি ও আল কাদসিয়ার পয়েন্ট ৬৪, ৬২ ও ৬০। প্রত্যেকেই ২৬টি করে ম্যাচ খেলেছে।

সৌদি প্রো লিগের লিগ পর্বে সবাইকে খেলতে হবে ৩৪ ম্যাচ। রোনালদো ২১ গোল করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ গোল। পর্তুগিজ ফরোয়ার্ড যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, সেটা তো বোঝাই যাচ্ছে। লিগের শেষ আট ম্যাচের জন্য মানে-রোনালদোর ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পরশু রাতে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলেছে পর্তুগাল। এই ম্যাচের আগে স্টেডিয়াম থেকে পরে এক দর্শকের মৃত্যু হয়েছে। পর্তুগাল-মেক্সিকো ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। পরশু জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-যুক্তরাষ্ট্র।

প্রীতি ম্যাচের দলে রোনালদো জায়গা না পেলেও তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে কোনোরকম ঝুঁকি নেই বলে কদিন আগে জানিয়েছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। কোচ বলেছিলেন, ‘রোনালদো এ মৌসুমে যা করেছে, তা অসাধারণ। তার চোট গুরুতর নয়। আগামী ১৫ দিনের মধ্যে সেরে উঠবে সে। বিশ্বকাপে পর্তুগালের ফরোয়ার্ড পজিশনে ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস থাকবে। পাশাপাশি একজন তৃতীয় স্ট্রাইকার দরকার।’

সৌদি প্রো লিগে ২৮ ফেব্রুয়ারি আল ফেইয়ার বিপক্ষে খেলতে নেমে মাংশপেশিতে চোট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৩-১ গোলে। মাদ্রিদ ও রিয়াদে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম সফল বলে ধারণা করা যাচ্ছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

মাসে ১ লাখ টাকা সরকারি ভাতা পেয়ে খুশি খেলোয়াড়েরা

সেনেগাল-মরক্কোর শিরোপা বিতর্কের মধ্যেই ফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ

রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর