হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান ম্যাচের আগে ভারতকে অশ্বিনের সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করে দিলেন অশ্বিন। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। আসন্ন ম্যাচটির আগে সূর্যকুমার যাদবের দলকে সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

মূলত পাকিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের কথা ভেবেই ভারতকে সতর্ক করে দিয়েছেন অশ্বিন। দলটির স্পিন বিভাগে আছেন মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুবরা। এদের প্রত্যেকেই আছেন দারুণ ছন্দে। নেদারল্যান্ডসকে ১৪৭ রানে অলআউট করার পথে ৬ উইকেট-ই নেন স্পিনাররা। তাদের ভালোভাবে না সামলাতে পারলে ভারতের জন্য খারাপ কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘পাকিস্তানের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। তাদের চারজন মানসম্পন্ন স্পিনার রয়েছে, যারা একসঙ্গে চাপ তৈরি করতে পারে। ভারতীয় ব্যাটারদের জন্য এটা সহজ হবে না। এই দিকটিই এমন কিছু, যেটা নিয়ে ভারতকে বাড়তি সতর্ক থাকতে হবে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ২০৯ রান করেছিল ভারত। রান পাহাড়ের দিনেও প্রতিপক্ষের অফস্পিনার জেরহার্ড এরাসমাসের করা ৪ ওভার থেকে ২০ রানের বেশি নিতে পারেনি আয়োজকেরা। বিনিময়ে ৪ ব্যাটারকে ফেরান নামিবিয়ান অধিনায়ক। যেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতের জন্য চিন্তার কারণ বলেই মনে করছেন অশ্বিন, ‘ভারত কিছুটা সমস্যায় পড়েছিল (নামিবিয়ার বিপক্ষে ম্যাচে) স্পিনের বিরুদ্ধে। এটা চিন্তার বিষয় কিভাবে স্পিনারদের মোকাবিলা করা যায়। প্রেমাদাসা বড় স্টেডিয়াম, তাই এক বা দুই রানের জন্য রান নিতে হবে, এটা চার কিংবা ছয় মারার মতো মাঠ নয়।’

অশ্বিন আরও বলেন, ‘আমি নামিবিয়াকে শুভেচ্ছা জানাতে চাই, যেভাবে তারা ভারতকে ২০৯ রানে আটকে দিয়েছে। এটি একটি বড় অর্জন। তারা বছরের বাকি সময় প্রচুর ম্যাচ খেলে না। আমরা নামিবিয়ার ভুল বলার মতো পরিস্থিতি তৈরি করতে পারি না। তবে এটা ভারতের জন্য ম্যাচের আগে একটি অনুশীলন ছিল। এরাসমাস যে দক্ষতা দেখিয়েছে, তা এমন কিছু যার জন্য ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের চারজন স্পিনার খেলতে হবে। আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই পাকিস্তানি স্পিনারদের ভারতের ব্যাটাররা কীভাবে মোকাবিলা করবে। এ ব্যাপারে আমার মনে কিছু সন্দেহও রয়েছে।’

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল যুক্তরাষ্ট্র

সুপার এইটে যেতে অস্ট্রেলিয়ার সামনে যে সমীকরণ

সকালে ফিরছেন বিসিবি সভাপতি, যাবেন না ভারত-পাকিস্তান ম্যাচে

শেষের ঝড়ে কানাডাকে হারাল আরব আমিরাত

জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের কারণ কী

তোমাকে শেষ করে দেব—সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে হরভজন

ভারত-পাকিস্তানকেও বিশ্বকাপে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’