হোম > খেলা > ফুটবল

চীনকে ‘অসম্মান’ করা কিরণকে ধুয়ে দিলেন বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কিরণের মন্তব্যকে ননসেন্স বলেছেন বাটলার। ছবি: বাফুফে

এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ফুটবল মহলে প্রশংসিত হলেও, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। আজ সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যকে সম্পূর্ণ ’ননসেন্স’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

গতকাল চীনকে বয়সের ভারে নুয়ে পড়া এক দল বলেছেন কিরণ। তাঁর চোখে চীন ফর্মে নেই। ২-০ গোলে বাংলাদেশের হারই তা বলে দেয়। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাটলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো—এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে আসা এবং চাইনিজ দলের প্রতি সমালোচনামূলক ও অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল বলে আমি মনে করি। আমাদের খেলোয়াড়দের পাশাপাশি ওই দলের প্রতিও সম্মান দেখানো উচিত। তারা একটি শক্তিশালী দল।’

​প্রতিপক্ষের শক্তিমত্তা বোঝাতে গিয়ে ব্রিটিশ কোচ ক্লাব ফুটবলের উদাহরণ টেনে বলেন, ‘তারা নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে না। তাদের খেলোয়াড় পিএসজি তে খেলে। তারা ফরাশগঞ্জে খেলে না, ফরাসি লিগ কিংবা চাইনিজ সুপার লিগের হয়ে খেলে। তাই এমন মন্তব্য তার (কিরণ) পক্ষ থেকে কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল, যদিও আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি।’

কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।

‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে বলে পাকিস্তান এমন দল দেয়নি, তাদের পরিকল্পনা ভিন্ন’

হোটেলে নারী কর্মীর সঙ্গে বাজে আচরণের শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ সিরিজের দল নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আমির

এখনো ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, কাঁদছেন কোচ

এবার কি তবে ইংল্যান্ডের প্রতিশোধ

‘বাংলাদেশ সিরিজে এমন আজেবাজে সিদ্ধান্ত পাকিস্তান বোর্ড কীভাবে নিল’

হেরেই চলেছে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে ‘বিপজ্জনক’ দল হিসেবেই দেখছে ভারত

রেকর্ড সেঞ্চুরি গড়া নিউজিল্যান্ডের ক্রিকেটারের ব্যাটিংয়ে হতভম্ব শচীন

‘দক্ষিণ আফ্রিকার গালে কষে থাপ্পড় মেরেছে নিউজিল্যান্ড’