হোম > খেলা > ফুটবল

মাশরাফিকে রাজশাহীতে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতা মাশরাফি ইসলামকে আজ রাজশাহীর পবা উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ২০২৫-২৬ মৌসুমে মহাখালী একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল করায় তরুণ ফুটবলার মাশরাফি ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। আজ বিকেলে রাজশাহীর পবা উপজেলার আফি নেপালপাড়া স্কুলমাঠে আফি নেপালপাড়া অগ্রদূত সংঘের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে মাশরাফিকে। এরপর তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মাশরাফি ইসলাম শুধু একজন ফুটবলার নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণার নাম। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে তিনি আজ এই সাফল্য পেয়েছেন। তার এই অর্জন প্রমাণ করে যে মেধা ও পরিশ্রম থাকলে প্রত্যন্ত গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে পৌঁছানো সম্ভব।’

মাশরাফির কাছে এই সম্মাননা পুরো এলাকাবাসীর প্রাপ্য। ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘এই সম্মাননা একার নয়। পুরো এলাকাবাসীর।’

মাশরাফির সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার ফারুক, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

বিতর্কিত বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ

‘ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থাতেই নেই পাকিস্তান’

সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে লিটনের ধূমকেতুর পতন

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানের বিশ্বকাপের ভেন্যু সাজাতে ৭১ কোটি টাকা খরচ শ্রীলঙ্কার

‘বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা দুঃখজনক, তারা এবার ভালোই করত’

অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ভারতের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে

ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব

বিশ্বকাপ ফাইনালে ঝোড়ো সেঞ্চুরিতে সূর্যবংশীর ইতিহাস