হোম > খেলা > ক্রিকেট

দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

ক্রীড়া ডেস্ক    

সে ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়েছে ভারত। ছবি: সংগৃহীত

রানবন্যায় ভেসেছে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। গত পরশু দুই দলের ম্যাচে স্কোরবোর্ডে উঠেছিল মোট ৪৯৯ রান। একে তো রান উৎসব, তার ওপর ভারতের ম্যাচ; সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দর্শকের দিক থেকে হয়েছে নতুন এক রেকর্ড।

ভারত-ইংল্যান্ডের ম্যাচটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ইন্টারনেটভিত্তিক সম্প্রচার) জিওহটস্টারে মোট ৬১ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে। যা একটি নির্দিষ্ট আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড। ম্যাচটি চলার সময় জিওহটস্টারে একসঙ্গে দর্শক ছিল ৬ কোটি ৫২ লাখ।

স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার মিলিয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটির মোট দর্শকসংখ্যা ৩২ কোটিরও বেশি ছাড়িয়েছে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে ম্যাচটির মোট ওয়াচ-টাইম ২ হাজার ৩০০ কোটি মিনিট অতিক্রম করেছে; যা এটাকে ইতিহাসের সবচেয়ে বেশি দেখা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পরিণত করেছে।

সে ম্যাচে দর্শকদের এমন আগ্রহ নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘ভারতে শত শত মিলিয়ন ক্রিকেটপ্রেমীকে একত্র করতে পেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে ভূমিকা রাখছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের অসাধারণ দর্শকসংখ্যা প্রমাণ করে ক্রিকেটভক্তদের আবেগ কতটা গভীর এবং খেলাটিকে বিশ্বজুড়ে আরও সহজলভ্য করে তোলার প্রচেষ্টা কতটা সফল হচ্ছে।’

জিওস্টারের ভাইস-চেয়ারম্যান উদয় শঙ্কর বলেন, ‘এই সাফল্য জিওস্টারের প্রযুক্তিগত ও সৃজনশীল উৎকর্ষতারই প্রমাণ। বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচটি দেখতে প্রতি তিনজন ভারতীয়ের একজন যুক্ত ছিলেন। শত শত মিলিয়ন মানুষ যখন একসঙ্গে খেলা দেখে, তখন তা নির্বিঘ্নে পৌঁছে দিতে সেরা প্রযুক্তির প্রয়োজন হয়।’

দর্শকের রেকর্ড গড়া সেই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে ভারত। শিরোপার লড়াইয়ে আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিওহটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

মার্ক কক্স পরামর্শক নাকি হেড কোচ, বিভ্রান্তি দূর করল বাফুফে

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও কেন মোদি স্টেডিয়ামের উইকেটের ছবি তুলে রাখল

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফর্টিস

বিশ্বকাপ ফাইনালের উইকেট কেমন হবে

ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান

ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...

‘জিন’ বুমরার খারাপ দিনের অপেক্ষায় নিউজিল্যান্ড

সেল্তাকে হারিয়ে যুদ্ধ ঘোষণা করলেন রিয়াল কোচ

বিশ্বকাপ জিতবে কোন দল

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন