হোম > খেলা > ক্রিকেট

দুটি ভিন্ন ঘটনা, তবু ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে...

ক্রীড়া ডেস্ক    

এমসিসির নিয়মে দুটিই আউট। ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সালমান আলী আগাকে রান আউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের আইন অনুযায়ী এটা আউট হলেও আলোচনার খোরাক জোগাচ্ছে এই ঘটনা। প্রেক্ষাপট ভিন্ন হলেও অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিবের একটি আউট নিয়েও কম আলোচনা হয়নি।

ম্যাথুসের ওই আউটের ঘটনাটি ঘটে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসের ২৫ তম ওভারের কথা। সাকিবের করা সে ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। তাঁর আউটের পর মাঠে নামতে কিছুটা বিলম্ব করেন ম্যাথুস। সবকিছু সেখানে সীমাবদ্ধ থাকলে হতো। কিন্তু ক্রিজে আসার পর হুট করেই ম্যাথুসের হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। এমতাবস্থায় ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হয়ে নতুন হেলমেটের জন্য ড্রেসিংরুমের দিকে ইশারা করেন ম্যাথুস। হেলমেট নিয়ে মাঠে প্রবেশ করতেও সময় নিয়েছেন শ্রীলঙ্কার দ্বাদশ খেলোয়াড়। ততক্ষণে পেরিয়ে গেছে দুই মিনিটের বেশি সময়।

এই সুযোগটাকেই কাজে লাগান সাকিব। টাইম আউটের আবেদন করেন তারকা অলরাউন্ডার। আইসিসির নিয়ম বলছে, কোনো ব্যাটার আউট হওয়ার পরবর্তী দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তা নাহলে প্রতিপক্ষ দলের আবেদনের প্রেক্ষিতে ওই ব্যাটারকে ‘টাইমড আউট’ দিতে পারবেন আম্পায়ার। নিয়ম মেনেই তাই সাকিবের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুসকে আউট দেন আম্পায়ার। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচে টাইমড আউটের সাক্ষী হন ম্যাথুস। অবশ্য নিয়ম থাকার পরও বিষয়টি নিয়ে পরবর্তীতে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে।

আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সালমানের আউট হন ইনিংসের ৩৯ তম ওভারে। মেহেদী হাসান মিরাজের করা সে ওভারের চতুর্থ বলটি ফ্লিক করেন রিজওয়ান। বল চলে যাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমানের দিকে। কিছুটা দৌঁড়ে বল ধরার জন্য যাচ্ছিলেন মিরাজ। সালমানও বল তুলে স্বাগতিক অধিনায়ককে দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু তার আগেই মিরাজ বল তুলে স্টাম্প ভাঙেন। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। আবেদন করতেই আউট দেন আম্পায়ার। এমসিসির ধারা ৩৮.১-এ বলা আছে, যেটা স্পষ্ট রান আউট। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান; মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় সালমানের। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। মাঠ ছাড়ার সময় রাগে নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দেন সালমান। ঘটনা ভিন্ন হলেও ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে; দুটি আউটের সঙ্গেই জড়িয়ে থাকল বাংলাদেশের নাম। যেখানে সাকিবের পর কেন্দ্রীয় চরিত্রে মিরাজ।

মোস্তাফিজ বাদ পড়ায় আইপিএলে কপাল খুলল জিম্বাবুয়ের ক্রিকেটারের

বাংলাদেশের নতুন লক্ষ্য, ৩২ ওভারে করতে হবে ২৪৩

মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

শিলাবৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান

পাকিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের চাই ২৭৫

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলছে

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় বিপাকে ভারতীয় মালিকানাধীন দল

বাবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, আদালত বলছেন ভিত্তিহীন

বিস্ফোরক পাকিস্তানের লাগাম টানছে বাংলাদেশ