হোম > খেলা

জাতীয় দলে ডাক পেলেন জবি শিক্ষার্থী শহিদুল

প্রতিনিধি, জবি

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম। শহিদুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ শুক্রবার ২১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নতুন মুখ হিসেবে দলে  জায়গা করে নিয়েছেন শহিদুল।

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে বরিশাল বিভাগের হয়ে আত্মপ্রকাশ ঘটে তরুণ এই ক্রিকেটারের। একই বছরের ২১ নভেম্বর  বাংলাদেশ প্রিমিয়ার লীগে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে অভিষেক হয় তার। ২০১৮-২০১৯ সেশনে বাংলাদেশ ক্রিকেট লীগে মধ্যাঞ্চল ক্রিকেট দলের বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে  প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছিলেন ডানহাতি এই পেসার।

গতবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে বাবার মৃত্যুশোক সামলে  শেষ ওভারে জেমকন খুলনার জয়ের নায়ক হয়েছিলেন এই শহিদুল ইসলাম।

শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনেক ভালো খবর। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক গর্বের বিষয়। আমরা আনন্দিত।

বিশ্বকাপের সময় ইনজেকশন নিয়ে খেলেছিলাম, দাবি আর্জেন্টিনার অধিনায়কের

সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দিন পার বাংলাদেশের

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’

অনিশ্চয়তার মধ্যেই ইতালির এক দলের মালিক অ্যান্ডারসন