হোম > খেলা > ক্রিকেট

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বটা দারুণ গেল বাংলাদেশের। প্রথম ৫ ম্যাচ শেষেই মূল পর্বের টিকিট হাতে পেয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের সপ্তম এবং শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দলটি।

এই জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে ছোট সংস্করণের বিশ্বকাপের লড়াই হবে। যেখানে অংশ নেবে ১২টি দল। বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৫ জুলাই ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপে সাতটি ভেন্যুতে ৩৩টি ম্যাচ হবে।

মুলপানিতে আগে ব্যাট করতে নেমে নাহিদা আক্তার, মারুফা, স্বর্ণাদের বোলিং তোপ সামলে লড়াইয়ের পুঁজিই পায়নি নেদারল্যান্ডস; নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০২ রান তোলে তারা। ৩৭ বলে ৪৩ রান করেন সানিয়া খুরানা। ৩৯ রান আসে রবিন রিজকের ব্যাট থেকে। ৪৫ বল খেলেন এই মিডলঅর্ডার। অন্যদের মধ্যে আর কেউই দশকের ঘর স্পর্শ করতে পারেননি। ৩ উইকেট নেন নাহিদা। ৪ ওভারে এই স্পিনারের খরচ ১০ রান। মারুফা, রাবেয়া ও স্বর্ণা নেন একটি করে উইকেট।

মামুলি লক্ষ্য তাড়ায় দলীয় ৬ রানেই দিলারা আক্তার ও জুয়াইরা ফেরদৌস বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। ৪৮ রানে শারমিন আক্তারের উইকেটও হারায় তারা। এরপর ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। ৭ বাউন্ডারিতে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন অধিনায়ক। মোস্তারির অবদান ৩৩ রান। ৫ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ২৩ বলের ইনিংস।

‘পাকিস্তান সরকারের অবস্থান কঠিন হলেও দরকারি’

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কত কোটি টাকার ক্ষতি আইসিসির

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বদলাতেও পারে পাকিস্তান

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

বাংলাদেশকে সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

ত্রিশালে ১৭৩ একর জমিতে হচ্ছে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

অদম্য টি-টোয়েন্টিতে কে কোন দলে

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পথে হাঁটবে পাকিস্তান

চাকিংয়ের অভিযোগের পর হাস্যরসের জন্ম দিলেন পাকিস্তানি বোলার