হোম > খেলা > ক্রিকেট

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধিনায়ক সাফ জানিয়ে দিলেন তারা এখন আর শুধু অংশ নিতে আসা কোনো দল নয়, বরং প্রতিপক্ষের সম্মান আদায় করে নেওয়া দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪টি ছক্কায় সাজানো এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রাজা (১৬ টি)। তিনি টপকে গেছেন সাবেক তারকা এলটন চিগাম্বুরাকে (১২টি ছক্কা)।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি জিম্বাবুয়ে। অথচ এবারের আসরে তারাই ডার্ক হর্স। সুপার এইট নিয়ে রাজার ভাবনা বেশ রোমাঞ্চকর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে রাজা বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। ২১ তারিখে পৌঁছাব, ২২ তারিখে অনুশীলন করব—তারপর শুরু হবে আসল লড়াই। যা হওয়ার, হবে। তিন ম্যাচের মধ্যে যদি দুটো জিততে পারি, তাহলে কে জানে কী হয়ে যেতে পারে! সবাই তো আন্ডারডগের গল্পই ভালোবাসে।’

ম্যাচে টস হারলেও বিচলিত হননি জিম্বাবুয়ের অধিনায়ক। তাঁর মতে, ভালো ক্রিকেট খেললে টস কোনো বাধা নয়। রাজা জানান, ‘টস হারার পর ছেলেদের বলেছিলাম, ভালো ক্রিকেট খেললে টস কেন গুরুত্বপূর্ণ হবে? বোলিং করার সময় আমরা বুঝেছিলাম ফিঙ্গার স্পিনাররা খুব একটা সুবিধা পাবে না, আর সেটাই আমরা কাজে লাগিয়েছি।’

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সুপার এইটের মঞ্চে জিম্বাবুয়ে এখন এক বড় বিপদের নাম। আর সেই সম্ভাবনার গল্প যে আরও দীর্ঘ হতে পারে, তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন সিকান্দার রাজা।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও