হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বলে মনে করেন না বাটলার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

নারী এশিয়ান কাপেই প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা বিলাসিতাই। তবু পথ যেহেতু খোলা আছে, তাই যে কেউই উঁকি মারতে পারেন সেখানে। বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য ভিন্নধর্মী। তাঁর একমাত্র লক্ষ্যই দলের উন্নতি করা।নারী এশিয়ান কাপেই প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা বিলাসিতাই। তবু পথ যেহেতু খোলা আছে, তাই যে কেউই উঁকি মারতে পারেন সেখানে। বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য ভিন্নধর্মী। তাঁর একমাত্র লক্ষ্যই দলের উন্নতি করা।

১২ দলের এশিয়ান কাপে সেরা ৬ দল সরাসরি সুযোগ করে নেবে ২০২৭ ব্রাজিলবিশ্বকাপে। সপ্তম ও অষ্টম হলেও থাকছে প্লে-অফ খেলার সুযোগ। একইসঙ্গে টিকিট মিলবে অলিম্পিক বাছাইপর্বের। কোয়ার্টার ফাইনালে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ সুযোগ পাবে তৃতীয় হওয়া সেরা দুটি দল৷

প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেও ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে প্রতিটি দলই খেলেছে একটি করে ম্যাচ। বাংলাদেশ শূন্য পয়েন্ট নিয়েও গোলব্যবধানে এগিয়ে থাকায় উজবেকিস্তানকে তলানিতে ঠেলে রয়েছে টেবিলের তিনে। তবে সেরা তৃতীয় দলের র‍্যাঙ্কিং হিসেব করলে বাংলাদেশই রয়েছে সবার তলানিতে। এমন অবস্থায় বিশ্বকাপ খেলার পথ খোঁজাটা আকাশকুসুম কল্পনা।

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে কাল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে কোচ বাটলার বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে বলেন, ‘আমি তা মনে করি না। আমি প্রতিটি ম্যাচকে সেভাবেই দেখি যেভাবে তা সামনে আসে এবং যেমনটি আমি বলেছি এবং আমি বারবার একই কথা বলতে চাই না। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে।’

র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল হলেও উত্তর কোরিয়াকে নিয়ে কাটাছেড়া কিছুটা দুষ্কর। আধুনিক যুগেও তাদের খেলার ভিডিও খুব একটা পাওয়া যায় না ইন্টারনেটে। কোচ বাটলারকে তাই পরিকল্পনা সাজাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে, ‘যতই গবেষণা বা ভিডিও অ্যানালাইসিস করি না কেন, বাঁশি বাজার আগে আসলে বোঝা যায় না মাঠে কী হতে চলেছে। খেলোয়াড়েরাই সিস্টেম তৈরি করে, সিস্টেম খেলোয়াড় তৈরি করে না। আপনাকে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে যাতে দ্রুত কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যায় বা প্রতিপক্ষের কৌশল মোকাবিলা করা যায়।’

প্রতিপক্ষ যে-ই হোক, আক্রমণাত্মক দর্শন থেকে পিছু হটতে চান বাটলার। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। দিনশেষে আমরা শুধু বসে থেকে প্রতিপক্ষের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাই, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল নিজস্ব ঢংয়ে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে। যখন বল আমাদের দখলে থাকবে, তখন আমরা আক্রমণাত্মক এবং সৃজনশীল থাকব। আর যখন বল আমাদের কাছে থাকবে না, তখন আমরা মাঠের জায়গা কমিয়ে রক্ষণভাগকে সুসংহত রাখব।’

‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে বলে পাকিস্তান এমন দল দেয়নি, তাদের পরিকল্পনা ভিন্ন’

হোটেলে নারী কর্মীর সঙ্গে বাজে আচরণের শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ সিরিজের দল নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আমির

এখনো ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, কাঁদছেন কোচ

এবার কি তবে ইংল্যান্ডের প্রতিশোধ

‘বাংলাদেশ সিরিজে এমন আজেবাজে সিদ্ধান্ত পাকিস্তান বোর্ড কীভাবে নিল’

হেরেই চলেছে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে ‘বিপজ্জনক’ দল হিসেবেই দেখছে ভারত

রেকর্ড সেঞ্চুরি গড়া নিউজিল্যান্ডের ক্রিকেটারের ব্যাটিংয়ে হতভম্ব শচীন

‘দক্ষিণ আফ্রিকার গালে কষে থাপ্পড় মেরেছে নিউজিল্যান্ড’