হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ জিতবে কোন দল

ক্রীড়া ডেস্ক    

দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ও ভারত। শিরোপা জেতার মিশনে আগামীকাল মাঠে নামবে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে ভারতকে এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার দুই সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইন।

ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেল ‘৩৬০ লাইভ’-এ স্টেইন বলেন, ‘ফাইনালে নিউজিল্যান্ড জিতুক আমি সেটাই চাই। তারা কি ভারতকে হারাতে পারবে? না। সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স হিসেবে ডাকে। আমি এই নামটা নিউজিল্যান্ডকে দিতে চাই। তারা খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তবে আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। নিউজিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, দয়া করে এবার জেতো।’

ফাইনালে ভারত ভুল করবে না বলেই বিশ্বাস স্টেইনের, ‘না হলে (ফাইনালে ভারতকে হারাতে না পারলে) আমি আনুষ্ঠানিকভাবে চোকার তকমা তোমাদের দিয়ে দেব। এটা তোমাদের প্রাপ্য। আমি নিউজিল্যান্ডকে পছন্দ করি। কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। তাদের জিততে হলে ভারতকে চোক করতে হবে। আমার কাছে মনে হয় এটা অসম্ভব।’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ছিল নিউজিল্যান্ড। সেবার প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন ডি ভিলিয়ার্স। সেই ম্যাচের কথা মনে হলে এখনো মন খারাপ হয় তাঁর। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে স্টেইনকে ধাক্কা মেরে নিউজিল্যান্ডকে ফাইনালে নিতে বড় ভূমিকা রাখেন গ্র্যান্ট এলিয়ট। এই ঘটনার কারণে এখনো নিউজিল্যান্ডকে অপছন্দ করেন ডি ভিলিয়ার্স।

সেই সেমিফাইনালের স্মৃতিচারণা করে ডি ভিলিয়ার্স বলেন, ‘নিউজিল্যান্ড দলটাকে আমি অপছন্দ করি। ২০১৫ বিশ্বকাপে তারা কখনোই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর মতো দল ছিল না। এখন হয়তো অনেকে আমাকে অপছন্দ করবে। তবে ওই বছর অস্ট্রেলিয়াকে কেবল একটি দলই হারাতে পারত, সেটা হলো দক্ষিণ আফ্রিকা। এখন আবার ফাইনালে নিউজিল্যান্ডকে দেখছি। তারা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলবে।’

এমন মন্তব্যের পর শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতে গেলে কী হবে, সেটাও বুঝতে পারছেন ডি ভিলিয়ার্স, ‘খেলাধুলার কারণে নিউজিল্যান্ডের প্রতি আমার অনেক সম্মান আছে। কিন্তু স্টেইন মনে রেখো, তারা যদি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যায়, তাহলে লোকে আমাকে আর তোমাকে মেরেই ফেলবে (হাসি)।’

ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান

ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...

‘জিন’ বুমরার খারাপ দিনের অপেক্ষায় নিউজিল্যান্ড

সেল্তাকে হারিয়ে যুদ্ধ ঘোষণা করলেন রিয়াল কোচ

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন

এবার ভারতকে নিয়ে কী বলবেন আমির

পাকিস্তানের আগে মিরাজদের চ্যালেঞ্জ জানাবেন যাঁরা

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ