হোম > খেলা > অন্য খেলা

পাকিস্তানের বয়কট, এশিয়া কাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ। ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) সঙ্গে আগে থেকেই এ ব্যাপারে কথা হচ্ছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি এখনো। বাহফের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান  (অব.) বলেন, ‘আমাদের কালকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা (এএইচএফ)। আমরা খেলার জন্য প্রস্তুত আছি।’

২৭ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলার পর একপ্রকার অনুমিতই ছিল পাকিস্তান খেলবে না এই টুর্নামেন্টে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনে পড়াটা নতুন কিছু নয়। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান হকি দলকে ভিসা দিতে রাজি ছিল ভারত। ভারতীয় হকি ফেডারেশনের এক কর্মকর্তা, ‘পাকিস্তানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি অংশগ্রহণ করার।’

বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল গত এপ্রিলে। কিন্তু এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সেই সুযোগ হারায়। যার ফলে ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম অংশ নিতে পারেনি বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বয়কট যেন আশীর্বাদ হিসেবে ধরা দিচ্ছে।

স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া কাপে খেলবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপে। র‍্যাঙ্কিংয়ের পরের পাঁচটি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে।

রিয়াল-বায়ার্ন ম্যাচের বিতর্কিত ঘটনা নিয়ে কী বলছেন জার্মান রেফারি

রিয়াল পারেনি, বার্সা কি পারবে

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

‘রিয়ালের খেলা এখনো শেষ হয়নি’

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

নিষেধাজ্ঞা ঝুঁকিতে ভিনি-এমবাপ্পেসহ ছয় ফুটবলার