হোম > খেলা > ক্রিকেট

স্থবির ঢাকা প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্থবির ঢাকা প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা। ফাইল ছবি

অধিকাংশ ক্লাবের সঙ্গে দূরত্ব থাকায় নির্দিষ্ট সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন করতে পারেনি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি আজ বিকেলে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, এ মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ।

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে আজ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে আসেন চার প্রতিনিধি। তাঁরা জানান, ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে শুরু হবে ডিপিএল। তবে ক্লাবগুলোর অনুরোধ ৫ মে থেকে লিগ শুরু করা। বিসিবি আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে ডিপিএলের সূচি জানাবে। প্রতিবার সুপার লিগ হলেও এবার সিঙ্গেল লিগে হবে ডিপিএল। অর্থাৎ লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।

একসঙ্গে ছয় মাঠে ম্যাচ পরিচালনার প্রস্তাব এসেছে। সঙ্গে প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না এবারের ডিপিএলে। আজকের সভায় উপস্থিত ছিলেন ১০ ক্লাবের প্রতিনিধি। খেলা বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এশিয়ার মঞ্চে বাংলাদেশ

৪ রানে ৯ উইকেট, ব্রাজিলের মেয়ের বিশ্ব রেকর্ড

জেনে নিন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি

বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ভারতে একটা সিরিজে টুর্নামেন্টসেরার পুরস্কারই বদলে দেয় শান্তকে

দলে থাকলেও কেন সালাহকে খেলানো হয়নি, কোচের ব্যাখ্যা

বিকেলে মাঠে নামছেন মোস্তাফিজরা, তামিমের অপেক্ষা কি ফুরোবে

রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের টিকিট কাটল বাংলাদেশ

আপিল করেও শাস্তি কমাতে পারল না হামজার ক্লাব

বাজে রেকর্ডে রিশাদ-শরীফুলকেও ছাড়িয়ে গেলেন রানা