হোম > খেলা > ফুটবল

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

ক্রীড়া ডেস্ক    

চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে গ্যালাতাসারাই ও বোডো। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বটা এত রোমাঞ্চকর হবে সেটা কজনে কল্পনা করতে পেরেছিলেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান এবার বিদায় নিয়েছে প্লে-অফেই। তাদের মতো শেষ ষোলোতে উঠতে পারেনি আরেক বিখ্যাত দল জুভেন্টাসও।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা বোডোই এবার সবচেয়ে বড় চমক। ইন্টার মিলানকে দুই লেগ মিলে ৫-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ের এই অখ্যাত ক্লাব। পরশু রাতে দ্বিতীয় লেগে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বোডো। গত রাতে চমক দেখিয়েছে তুরস্কের গ্যালাতাসারাই। তুরিনে দ্বিতীয় লেগে জুভেন্টাসের কাছে গ্যালাতাসারাই ৩-২ গোলে হেরেছে ঠিকই; কিন্তু দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় গ্যালাতাসারাই। ৯০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল জুভেন্টাস। দুই লেগ মিলে ৫-৫ গোলে সমতা হওয়ার পর গতকাল দ্বিতীয় লেগে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে জোড়া গোল করে ৭-৫ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট কাটে গ্যালাতাসারাই। প্রথম লেগে ৫-২ গোলের জয়টাই মূলত তুরস্কের এই ক্লাবকে এগিয়ে রেখেছে।

চমক দেখিয়েছে আতালান্তাও। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হেরেছিল আতালান্তা। বার্গামোতে গত রাতে দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে আতালান্তা। ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকিট কাটা অপর পাঁচ দল বেয়ার লেভারকুসেন, রিয়াল মাদ্রিদ, পিএসজি, আতলেতিকো মাদ্রিদ ও নিউক্যাসল।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে, তা জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডে শুরু হবে ড্র অনুষ্ঠান।

প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকিট কাটল যারা

আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, নিউক্যাসল, গালাতাসারাই, পিএসজি, রিয়াল মাদ্রিদ

লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠা আট দল

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার সিটি।

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের

ব্যাটিংয়ের সময় কেন দর্শকদের দিকে তেড়ে গেলেন মিঠুন

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

পাকিস্তানের ‘বন্ধু’ এখন ইংল্যান্ড, ‘পথের কাঁটা’ নিউজিল্যান্ড

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

সমীকরণের মারপ্যাঁচ ছাড়িয়ে ভারত কি উঠতে পারবে সেমিফাইনালে