হোম > খেলা > ফুটবল

শিরোপা হাতছাড়া হওয়ায় ক্রীড়া আদালতে আপিল করল সেনেগাল

ক্রীড়া ডেস্ক    

আফকনের ফাইনালের শিরোপা হাতছাড়া হওয়ায় আপিল করল সেনেগাল। ছবি: সংগৃহীত

১৮ জানুয়ারি রাতের ঘটনা। মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের (আফকন) শিরোপা জয়ের পর উদযাপনে মেতে উঠেছিল সেনেগাল ফুটবল দল। কিন্তু দুই মাস পর বদলে যায় ম্যাচের ফল। এবার শিরোপা ফিরে পেতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আবেদন করেছে সেনেগালিজ ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

সিএএস গতকাল এক বিবৃতিতে সেনেগাল আপিল আবেদন নথিভুক্ত করার কথা জানিয়েছে। কত দিন সময় লাগবে, তা অবশ্য বলা হয়নি। তবে সিএএস যত দ্রুত সম্ভব রায় দেওয়া হবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ম্যাথিউ রিব বলেন, ‘দলগুলো এবং তাদের সমর্থকেরা অধীর আগ্রহে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন। সেটা আমরা বুঝতে পারছি। সকল পক্ষের ন্যায্য অধিকারের কথা বিবেচনায় রেখে দ্রুত যেন বিচার কার্যক্রম শেষ করা যায়, সেই চিন্তা করছি।’

আফকন ফাইনালে ১৮ জানুয়ারি মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। এই ঘটনার প্রায় দুই মাস পর মরক্কো ফুটবল ফেডারেশন আবেদন করে। ১৭ মার্চ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। ব্যাখ্যায় সিএএফ বলেছিল, ‘সেনেগাল ম্যাচ বর্জন করেছে। তাতে মরক্কো ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

ফল বদলে মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার পরই সেনেগাল তৎক্ষণাৎ সিএএসের কাছে আপিলের কথা জানিয়েছিল। গত রাতে আনুষ্ঠানিকভাবে সেই আপিল নথিভুক্ত করা হয়েছে। এবারের আগে আফকন অনুষ্ঠিত হয়েছে ৩৪ বার। সর্বোচ্চ সাতবার আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে মিসর।

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

কবে ফিরছেন রোনালদো

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

মাসে ১ লাখ টাকা সরকারি ভাতা পেয়ে খুশি খেলোয়াড়েরা

সেনেগাল-মরক্কোর শিরোপা বিতর্কের মধ্যেই ফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ

রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর