হোম > রাজনীতি

কেউ অপকর্ম করলে বিএনপিতে তার ঠাঁই হবে না: তারেক রহমান

বাগেরহাট প্রতিনিধি

তারেক রহমান। ফাইল ছবি

অপকর্মে জড়িত দলের কোনো নেতা-কর্মীকে একচুল ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরা শহরে তুফান কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অপকর্ম করলে বিএনপিতে তার ঠাঁই হবে না। আর বিএনপি সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

তারেক রহমান বলেন, অনেক কষ্ট ও আপসহীনতার বিনিময়ে আজকে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটিকয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ করা হবে বলে জানান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন প্রমুখ।

এছাড়াও আজ বিকেলে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে একই ধরনের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টর পিছিয়েছে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে। একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে।’

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান প্রমুখ।

স্থানীয় নির্বাচন: বড় দলের ‘বঞ্চিতদের’ ভেড়াতে চায় এনসিপি

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান

কুষ্টিয়া ও শাহবাগের ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদ ৫৫ নাগরিকের

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

রাস্তাটি মাত্র ১৮ ফুট প্রশস্ত, এলাকায় মুখ দেখাইতে পারি না: হাসনাত

মব করে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে যুবদল, অভিযোগ যুবশক্তির

পয়লা বৈশাখে এনসিপির বর্ণিল শোভাযাত্রা, ছিল গানের আয়োজন ও মেলা

সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে: জামায়াত