হোম > রাজনীতি

জাতীয় পার্টিকে ছাড়া সংস্কার ও নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় শামীম হায়দার এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজকে প্রায় ৩৫ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে, তারা কেউ ৩৫ বছর ক্ষমতার বাইরে ছিল না। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছি। ইনশাআল্লাহ! আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। তাদের সকলকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

শামীম হায়দার বলেন, যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দীন জসিমের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল প্রমুখ।

আরও খবর পড়ুন:

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই