হোম > রাজনীতি

বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর প্রায় ৪০ মিনিট পর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 

বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, ‘আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।’ 
 
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি জঙ্গি সংগঠন।’ প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি। 

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়। 

এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

জানাজা-লাশ দাফন মানুষের মৌলিক অধিকার, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে: নাহিদ ইসলাম