হোম > রাজনীতি

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছে দলটি। এ ধরনের খবরের প্রতিবাদ জানিয়ে জামায়াত বলেছে, দলটির সুনাম ক্ষুণ্ন করতে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জুবায়ের বলেন, যাঁরা গোলাম পরওয়ারকে জড়িয়ে এমন তথ্য প্রকাশ করেছেন এবং তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাঁদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের কর্তব্য। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

জানাজা-লাশ দাফন মানুষের মৌলিক অধিকার, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে: নাহিদ ইসলাম

সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকদের সংকট বাড়ছে: আখতার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন