হোম > রাজনীতি

ধানের শীষের বিজয় অনিবার্য, অবশ্যম্ভাবী: বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাহদী আমিন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে সরকারসহ নির্বাচনসংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি। তবে প্রতিপক্ষের হুমকি-ধমকিসহ নানা অপচেষ্টা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে মনে করছে দলটি।

নির্বাচন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এই অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জোর দিয়ে তিনি বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য। এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’

মাহদী আমিন বলেন, ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। যে কারণে ভোটার উপস্থিতি কমেছে। এ সময় নির্বাচন ঘিরে সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বানও জানান তিনি।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি