হোম > রাজনীতি

নজরুল ইসলাম খানের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ খবর জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সিসিইউতে থাকা নজরুল ইসলাম খানের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি এখন ভালো অনুভব করছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক তাঁর দিকে নজর রাখছেন। 

গত বুধবার পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। 

এদিকে করোনায় আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনও বর্তমানে সুস্থতার পথে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে বলেও জানান শায়রুল কবির খান। 

বিএনপির এই দুই নেতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দল ও পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি