হোম > রাজনীতি

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ: মিছিল নিয়ে দলে দলে আসছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ সোমবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার কোনো অভিযোগও পাওয়া যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, পুলিশ সতর্ক রয়েছে, কোনো নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৎস্য ভবন, শাহবাগ মোড়, হাইকোর্ট মোড়, শিক্ষাভবনে, টিএসসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ দুপুর ১২টার আগে থেকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেন। বেলা দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে তাঁদের সমাবেশের দিকে যেতে দেখা গেছে। কোথাও পুলিশি বাধা বা তল্লাশির অভিযোগ পাওয়া যায়নি।

বাংলামোটরে স্বেচ্ছাসেবক দলের কর্মী তৌহিদ বলেন, তাঁরা বাড্ডা থেকে হাতিরঝিল হয়ে ১৭ জন একসঙ্গে সমাবেশে যাচ্ছেন। পথে কোথাও পুলিশ কোনো বাধা সৃষ্টি করেনি।  

আজ দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ২৬টি শর্তে তাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ বেলা ৩টায় শুরু হবে বিএনপির জনসমাবেশ। এ উপলক্ষে বেলা ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। 

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরে ভেন্যু পরিবর্তন করে দলটি। 

ডিএমপির যুগ্ম কমিশনার  (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সমাবেশ করতে কোনো বাধা নেই। তবে বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাতারের সাবেক আমির আল থানির মৃত্যুতে শোকবইয়ে গোলাম পরওয়ারের স্বাক্ষর

গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হবে তিনটি গাছের চারা

বন্যা-দুর্যোগে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন বন্যার মূল কারণ: রিজভী

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

বিএনপির শরিক জোট: মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব