হোম > রাজনীতি

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য সমস্যার অনেকাংশ সমাধান, এটাই আমার প্ল্যান: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে—আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদের যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।’

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এই আলাপচারিতায় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান বলেন, ‘বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদের চেষ্টা করতে হবে। এই দুটো (আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ) জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।’

জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান। ছবি: বিএনপির সৌজন্য

এ সময় রিল বিজয়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড কারা পাবেন—এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন, দেখুন, আপনি যদি দেখেন, আমার ধারণা আছে, বাংলাদেশ সরকারের এই সামাজিক নিরাপত্তার আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই।’ তিনি বলেন, ‘একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’

উদাহরণ হিসেবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যেমন একজন কৃষকের স্ত্রীও (ফ্যামিলি কার্ড) পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল, তার স্ত্রীও পাবেন।’

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না: জামায়াতের এমপি সাইফুল

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক

বিএনপির সংসদীয় দলের সভা বসবে কাল

গীতা পাঠে জামায়াত এমপির বারণের সংবাদ প্রকাশের নিন্দা

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন এনসিপি নেতাদের

দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস বাদ দিয়ে মাঠে নামবে জনগণ: ইসলামী আন্দোলন

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে জীবন দিতে হয়েছে: নাহিদ ইসলাম

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি