হোম > রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, ‘আপনারা জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন, কিন্তু শপথ নিতে অনীহা প্রকাশ করে জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

আজ মঙ্গলবার রাজধানীর বকশি বাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের চকবাজার দক্ষিণ থানা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারের উদ্দেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘মনে রাখবেন, জুলাই সনদ ’২৪-এর জুলাই আন্দোলনের ফসল। আজকে জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছেন অথচ জুলাই না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। আজকে যাঁরা মন্ত্রী হয়েছেন, তাঁরা মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। আমরা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগও আমরা পেতাম না। জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা।’ জুলাইকে অস্বীকার করা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও চকবাজার দক্ষিণ থানা আমির আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এনায়েত উল্লাহ প্রমুখ।

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ

বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা: নাহিদ

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

কাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান