হোম > রাজনীতি

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।’

রাজধানীতে আজ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিলে আমীর খসরু এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ শোক সভায় সভাপতিত্ব করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান। পুরো জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে।’

খালেদা জিয়া কখনো আপস করেননি মন্তব্য করে তিনি বলেন, ‘কিন্তু যারা পালিয়ে গেছে, তারা আপস করেছে। যারা আজকে আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১ / ১১-এর পক্ষে ছিল। তারা ১/১১-এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। এরপরে স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।’

এদিকে একই দিন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়। প্রতিটি নির্বাচনে সব কটি আসনে জয়ী হয়ে জনপ্রিয়তার প্রমাণও দিয়েছেন। এটা ছিল তার প্রতি জনগণের ভালোবাসা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে তারই সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি উন্নত ও সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।’

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

যে কারণে শোকজের জবাব দেবেন না ছাত্রদলের হামিম