হোম > রাজনীতি

তিন নম্বর সারির লোক বসে থাকে এক নম্বরে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। ফাইল ছবি

রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে আসনে প্রটোকল অনুযায়ী অনেকে বসেন না বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, সিট দখলের জন্য অনেকে ৫টার কর্মসূচিতে ১টার সময় হাজির হয়ে যান। তিন নম্বর সারির লোক বসেন এক নম্বরে। পরে তাঁকে উঠিয়ে বসতে হয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপের সূচনা বক্তব্যে এসব অভিযোগ করেন অলি আহমেদ।

আজ বিকেল ৩টার পরে শুরু হওয়া বৈঠকে প্রথমে বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে কথা বলেন কর্নেল (অব.) অলি আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এলডিপির পক্ষে প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদসহ আটজন নেতা উপস্থিত ছিলেন।

প্রত্যেকটা কাজে প্রটোকল মানার অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন, ‘আপনি (আলী রীয়াজ) ইউনূস সাহেবকে বলবেন, কারণ উনার সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই যাই (রাজনৈতিক সংলাপের জন্য), একজন আরেকজনকে উঠিয়ে দিয়ে বসতে হয়। যার তিন নম্বর সারিতে বসার কথা, সে এক নম্বর সারিতে বসে থাকে। ৫টার সময় বৈঠক হলেও সিট দখলের জন্য ১টার সময় গিয়ে বসে থাকে।’

অলি বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের নিয়মনীতি হলো প্রত্যেকটা চেয়ারে নাম থাকবে, নাম থাকলে কষ্ট করা লাগে না, যে যার সিটে ওইভাবে বসবে। আমি এজন্য বললাম উনি (মনির হায়দার) সরাসরি রিপোর্ট করতে পারবেন, আমার কথাগুলো বলতে পারবেন প্রধান উপদেষ্টাকে।’

নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় এলডিপি প্রথম দল উল্লেখ করে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ সূচনা বক্তব্যে বলেন, ‘এত দিন সরকারের (অন্তর্বর্তী সরকার) কাছে এক নম্বর রাজনৈতিক দল হিসেবে জায়গা পাইনি। আজ প্রথমবার সেই স্বীকৃতি দিয়েছেন (আলী রীয়াজ), আপনাকে ধন্যবাদ।’

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী