হোম > রাজনীতি

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের খারাপ ফলাফল নিয়ে গবেষণা দরকার বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয় এবং ছাত্রদলের আশানুরূপ ফলাফল না পাওয়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের দমন-পীড়নের কারণেই ছাত্রদল সাংগঠনিকভাবে পিছিয়ে ছিল।

আজ শুক্রবার ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের বর্তমান অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হয়নি।’

তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রশাসন ছাত্রদলের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রেখেছিল, যার ফলে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা তাদের জন্য প্রায় অসম্ভব ছিল। এই দীর্ঘকালীন শূন্যতাই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন।

ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের এই উত্থান জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনো জাতীয় নির্বাচনকে প্রভাবিত করেনি। আমরা আশা করি এবারও কোনো প্রভাব ফেলবে না।’ তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সমীকরণ আর জাতীয় রাজনীতির মাঠ সম্পূর্ণ আলাদা।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এই নতুন মেরুকরণ এবং ছাত্রসংগঠনগুলোর বর্তমান অবস্থান নিয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ সময় পর ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি সচল হওয়ায় অনেক নতুন বিষয় সামনে আসছে, যা সঠিকভাবে বিশ্লেষণ করা জরুরি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জেলা সফর তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি জানান, তারেক রহমান এই সফরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নেতা-কর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ