হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান। ফাইল ছবি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আলোচনার দায়িত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘আমাদের ঐক্যের পক্ষ থেকে মামুনুল হক সাহেব দায়িত্ব নিয়েছেন, তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। ওনারা ১০০ আসন প্রাথমিকভাবে চেয়েছেন। কখনো ৮০ আসনের কথাও শোনা গেছে। আসনসংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পারস্পরিক বোঝাপড়া।’

অন্য ১০টি দলের জোটে থাকার বিষয়ে জানতে চাইলে জাগপার সহসভাপতি বলেন, ‘আমাদের অন্য ১০ দলের সমঝোতার আলোচনা মোটামুটি চূড়ান্ত। ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে আছে—এটাও বলব না। আবার চলে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টার মধ্যেই। রাত ৮টার সংবাদ সম্মেলনে সবকিছু জানিয়ে দেওয়া হবে।’

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির

জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: জামায়াত আমির

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

ইসলামের নামে অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ডে ইসলাম কলঙ্কিত হয়: রেজাউল করীম

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল-ত্রুটি হয়: শফিকুর রহমান