হোম > রাজনীতি

ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর আ.লীগের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি: সোহেল তাজ

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই তাদের।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘কী নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্ম-উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কী পরিণতি হতে পারে?’

গণহত্যা, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থকদের ‘ব্রেন ওয়াশড নব্য কাওয়া জোম্বিলীগ’ বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, ‘নীতি-আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি।’

সোহেল তাজ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন।’ তাদের নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির